নন্দন নগরে ৮ম তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম সংকীর্তন ও মহোৎসব।

এলাকাবাসী ও নন্দন নগর বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত, চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের ঘোষণা।

আগরতলা, ত্রিপুরা । রিপোর্ট; সুব্রত দেঃ নন্দন নগর এলাকাবাসী ও নন্দন নগর বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আগামী দিনে অনুষ্ঠিত হতে চলেছে ৮ম বর্ষের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম সংকীর্তন ও মহোৎসব। এই মহোৎসবকে সামনে রেখে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উৎসবের বিভিন্ন দিক, কর্মসূচি ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সম্পাদক শ্রী অভিজিৎ ঠাকুরতা। এছাড়াও যুগ্ম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শশী মোহন রুদ্র পাল, শ্রী নয়ন চক্রবর্তী, শ্রী হরিপদ শীল ও শ্রী ক্ষুদিরাম সাহা। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুধন রুদ্র পাল, শ্রী অসিত চৌধুরী, শ্রী অধীর রুদ্র পাল, শ্রী জগদীশ দেবনাথ ও শ্রী সুশান্ত চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ সম্পাদক শ্রী রতন রুদ্র পাল, শ্রী দুলাল রুদ্র পাল, শ্রী সঞ্জিত রুদ্র পাল, শ্রী সুধীর দেববর্মা, শ্রী রাজু দেববর্মা, শ্রী বিষ্ণু নট্ট দাস, শ্রী অভিজিৎ চৌধুরী, শ্রী মিঠুন রুদ্র পাল, শ্রী সুমন দেবনাথ, শ্রী শুভজিৎ ঠাকুরতা, শ্রী সুব্রত রুদ্র পাল, শ্রী কৃষ্ণ মোহন সরকার, শ্রী প্রভাত দাস, শ্রী জীবন চন্দ্র পাল, শ্রী দীপক পাল ও শ্রী সুনীল সাহা। পাশাপাশি যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দিলীপ চৌধুরী, শ্রী প্রসেনজিৎ শীল, শ্রী বান্টি দেবনাথ সহ আরও অন্যান্য সদস্যবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসব উদযাপিত হবে। মহানাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক পরিবেশে নন্দন নগর এলাকা এই কয়েকদিন পরিণত হবে এক পবিত্র তীর্থক্ষেত্রে।

উৎসব কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ৩রা জানুয়ারি শনিবার মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই মহাপ্রসাদ গ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও দোকানিদের এই মহোৎসবে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজ্যের সর্বস্তরের জনগণের উপস্থিতি, সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছে উৎসব কমিটি।

সর্বোপরি, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহানাম সংকীর্তন ও মহোৎসব যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিক আবেদন জানানো হয়েছে।

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।