খোয়াইয়ের লালছড়া এলাকায় রহস্যজনক আত্মহত্যা — ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল এক গৃহবধূর মরদেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী বাজার থেকে ফিরে দেখেন স্ত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে খোয়াই মহিলা থানা পুলিশ। আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য — তদন্তে খতিয়ে দেখছে প্রশাসন।

প্রতিবেদক:-কালীদাস ভৌমিক । খোয়াই , ত্রিপুরাঃ খোয়াই জেলার লালছড়া এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনার সূত্রপাত ঘটেছে শনিবার সকালে। স্থানীয় বাসিন্দা সুনীল রায়ের স্ত্রী শিল্পী রায় (বয়স আনুমানিক ৩২)-এর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ — তা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকাজুড়ে।

সুনীল রায় সাংবাদিকদের ক্যামেরার সামনে জানান, সকালে তিনি প্রতিদিনের মতো বাজারে মাছ আনতে যান। বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করেন। তখনই তিনি দেখতে পান তার স্ত্রী শিল্পী রায় ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনাস্থলে জড়ো হন। পরে খবর দেওয়া হয় খোয়াই মহিলা থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মহিলা থানার একজন কর্মকর্তার প্রাথমিক মন্তব্য অনুযায়ী, ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও, তদন্ত না করে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’’

এদিকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে— গৃহবধূর মৃত্যুর পেছনে পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণ কাজ করেছে, তা জানতে পুলিশ এখন সুনীল রায় ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

তদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আপাতত শিল্পী রায়ের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা লালছড়া এলাকায়।

  • Related Posts

    জোলাইবাড়ির কলসিমুখ এডিসি ভিলেজে 2টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

    জোলাইবাড়ির কলসিমুখ এডিসি ভিলেজে 2টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

    Read more

    Continue reading
    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘সিলভার এক্সপ্রেশনস’ লঞ্চ – রূপোর গয়নায় ব্যক্তিত্বের নতুন অভিব্যক্তি।

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘সিলভার এক্সপ্রেশনস’ লঞ্চ – রূপোর গয়নায় ব্যক্তিত্বের নতুন অভিব্যক্তি।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জোলাইবাড়ির কলসিমুখ এডিসি ভিলেজে 2টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

    জোলাইবাড়ির কলসিমুখ এডিসি ভিলেজে 2টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘সিলভার এক্সপ্রেশনস’ লঞ্চ – রূপোর গয়নায় ব্যক্তিত্বের নতুন অভিব্যক্তি।

    শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘সিলভার এক্সপ্রেশনস’ লঞ্চ – রূপোর গয়নায় ব্যক্তিত্বের নতুন অভিব্যক্তি।

    SIR 2005: ত্রিপুরার ২০০৫ সালের ভোটার তালিকা DOWNLOAD করুন।

    SIR 2005: ত্রিপুরার ২০০৫ সালের ভোটার তালিকা DOWNLOAD করুন।

    সুন্দরবনের শিক্ষায় নতুন দিগন্ত: ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

    সুন্দরবনের শিক্ষায় নতুন দিগন্ত: ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

    তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ১০ ভোটারের যোগদান

    • By TheNews9
    • February 27, 2026
    • 0
    • 54 views
    তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ১০ ভোটারের যোগদান

    ২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রে জোর প্রচার শুরু তিপ্রা মথা-র।

    • By TheNews9
    • February 17, 2026
    • 0
    • 59 views
    ২২ কাঁঠালিয়া–রাজাপুর–মির্জা কেন্দ্রে জোর প্রচার শুরু তিপ্রা মথা-র।