রাষ্ট্রবাদী পুরনিগমকে বুড়ো আঙুল! আগরতলার রাস্তায় অনুমতি ছাড়াই বামপন্থী প্রচার।

সরকারি অনুমতি ছাড়াই বুকস্টল—নাগরিক মহলে প্রশ্ন, “কে চালাচ্ছে শহর?”

আগরতলা, ২৯ সেপ্টেম্বর ২০২৫ঃ রাজধানী শহরের বুকেই চলেছে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আরবান নকশালদের নির্ভীক প্রচার। বামপন্থী ছাত্র ও যুব সংগঠন, এমনকি সিপিআইএম-এর পক্ষ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বুকস্টল বসানো হয়েছে—তাও পুরনিগম কিংবা সদর থানার কোনো অনুমতি ছাড়াই।

সূত্রে জানা গেছে, শহরের বেশ কয়েকটি এলাকায় দিনের পর দিন স্টল বসিয়ে বামপন্থী মতাদর্শ ছড়ানোর কাজ চলছে। অথচ এই কার্যকলাপের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি নেওয়া হয়নি—যা সরাসরি আইন অমান্য করার শামিল।

স্থানীয়দের মতে, প্রশাসনের এহেন নীরবতা অত্যন্ত চিন্তার বিষয়। এক বাসিন্দার বক্তব্য, “বিজেপি সরকারের আমলেও যদি বামেদের এমন দাপট দেখা যায়, তবে বুঝে নিতে হবে বাম আমলের ছায়া আজও রয়ে গেছে।”

নাগরিক সমাজের মধ্যে এই ঘটনা ঘিরে বাড়ছে কৌতূহল এবং ক্ষোভ—কে চালাচ্ছে শহর? নির্বাচিত সরকার, না কি পুরোনো প্রভাবশালী শিকড়?

নির্বাচনের মুখে দাঁড়িয়ে এমন বেআইনি প্রচার প্রশাসনের কতটা নিয়ন্ত্রণে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা