বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুব নেতাকে বের করে দেওয়ার অভিযোগ, রাজনৈতিক মহলে তীব্র চর্চা।

বামুটিয়া, ১০ মে ২০২৬ঃ রাজ্যে শাসকদলের অন্দরের কোন্দল ফের প্রকাশ্যে। তবে এবারের অভিযোগ কোনো বিরোধী দলের নেতা বা বিধায়কের নয়, বরং স্বদলীয় নেতারাই ক্ষোভ উগরে দিলেন নিজেদের দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে।

আমরা যার কথা বলছি, তিনি আর কেউ নন—বামুটিয়ার মণ্ডল সভাপতি শীবেন্দ্র দাস। রাজনৈতিক মহলে যিনি “বামুটিয়ার ভাইরাল নেতা” হিসেবেও পরিচিত। অভিযোগ, বিভিন্ন সময় নানা বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি আলোচনার কেন্দ্রে উঠে আসেন।

ঘটনার সূত্রপাত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে কেন্দ্র করে। জানা গেছে, “বামুটিয়া হোয়াল” নামে একটি গ্রুপ তৈরি করেছিলেন মণ্ডল সভাপতি শীবেন্দ্র দাস। সেই গ্রুপেই বামুটিয়ার যুব নেতা অভিজিৎ ঘোষ একটি বার্তা দেন। সেখানে তিনি লেখেন, আগামীকাল প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বিমানবন্দরে আসবেন এবং তাঁকে স্বাগত জানাতে দলের কর্মী-সমর্থকদের উপস্থিত থাকা প্রয়োজন।

অভিযোগ, এই বার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই যুব নেতা অভিজিৎ ঘোষকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

অভিজিৎ ঘোষ দাবি করেন, একজন বিজেপির প্রাক্তন বিধায়ককে স্বাগত জানানো যদি দলবিরোধী কাজ হয়ে থাকে, তাহলে কিছুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেবকে স্বাগত জানানোটাও কি দলবিরোধী কাজ ছিল?

ঘটনাকে ঘিরে এখন বামুটিয়া রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত মণ্ডল সভাপতি শীবেন্দ্র দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এখন দেখার, দলের অন্দরের এই প্রকাশ্য ক্ষোভ নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব কী পদক্ষেপ নেয়।

Related Posts

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

Read more

Continue reading
আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

বিজেপির ঐতিহাসিক জয়ে খোয়াইয়ে বিশাল বিজয় মিছিল।

বিজেপির ঐতিহাসিক জয়ে খোয়াইয়ে বিশাল বিজয় মিছিল।