ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য এক হাজার শূন্যপদ পূরণের জন্য ১০শে সেপ্টেম্বর, ২০২১সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পরবর্তীতে করোনার কারণে শারীরিক পরীক্ষা ২০২২ পর্যন্ত বিলম্বিত হয়েছিল। লিখিত পরীক্ষা ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হয়। ছয় মাস হতে চলল কিন্তু এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি বা কোন ধরনের বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফলে বাধ্য হয়ে সোমবার কনস্টেবল পরীক্ষার প্রার্থীরা পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পাশাপাশি একটি ডেপুটেশনও প্রদান করেন । পরীক্ষার প্রার্থীদের একটাই দাবি আরক্ষা দফতর অবিলম্বে যেন তাদের নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ।








