শুধু মোবাইল দিয়ে Facebook থেকে কীভাবে টাকা আয় করা যায়?
নিউজ ডেস্কঃ আজকের দিনে অনেকেই জানতে চান, Facebook থেকে কীভাবে টাকা আয় করা যায়। কারণ ফেসবুক এখন আর শুধুমাত্র বন্ধুদের সঙ্গে যোগাযোগের মাধ্যম নয়—এটি একটি পূর্ণাঙ্গ অনলাইন আয়ের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তাহলে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন বা ভিডিও বানাতে ভালোবাসেন, তাহলে ফেসবুক ব্যবহার করে ঘরে বসেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে দেখবো কিভাবে আপনি Facebook পেজ, ভিডিও, মার্কেটপ্লেস ও অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন।
তাহলে চলুন জেনে নেই ২০২৫ সালে কীভাবে Facebook থেকে আয় করা যায়, খুবই সহজ ৫টি পদ্ধতিতে।
১. In-Stream Ads ব্যবহার করে Facebook থেকে কীভাবে টাকা আয় করা যায়?
আপনার ভিডিও কনটেন্ট যদি মানসম্মত হয় এবং আপনার পেজে কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকে, তাহলে আপনি ইন-স্ট্রিম অ্যাডস চালু করে উপার্জন করতে পারবেন। এতে প্রী-রোল, মিড-রোল, পোস্ট-রোল ও ইমেজ অ্যাড যুক্ত করা যায়।

✅ যোগ্যতা:
- ১০,০০০ ফলোয়ার
- ৬ লক্ষ মিনিট ভিডিও ওয়াচটাইম (শেষ ৬০ দিনে)
- কমপক্ষে ৫টি অ্যাকটিভ ভিডিও
? আয়: ভিডিওর দর্শকসংখ্যা, কনটেন্ট এবং লোকেশন এর ওপর নির্ভর করে প্রতি ১০,০০০ ভিউতে $50 থেকে $800 পর্যন্ত হতে পারে।
২. Facebook পেজ ও গ্রুপ বানিয়ে কীভাবে টাকা আয় করা যায়?
ভিডিও এডিটিং, লেখালেখি, কিংবা ডিজাইনিং-এর কাজ মোটামুটি জানা থাকলে আপনি একটি ফেসবুক পেজ খুলে কনটেন্ট আপলোড করতে পারেন। পেজের মাধ্যমে পণ্য/সার্ভিস বিক্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, এমনকি ওয়েবসাইটে ট্রাফিক টেনেও ইনকাম করতে পারবেন।

? পেজ খোলার ধাপ:
Facebook > Page > Create new page > নাম, ক্যাটেগরি > প্রোফাইল সেটিংস > Done
৩. Facebook মার্কেটপ্লেস ব্যবহার করে কীভাবে টাকা আয় করা যায়?
আপনার বাসার পুরনো জিনিস থেকে শুরু করে নতুন পণ্য পর্যন্ত, যেকোন কিছুই বিক্রি করতে পারেন ফেসবুক মার্কেটপ্লেসে। এখানে বিক্রেতা হিসেবে আলাদা কোনো যোগ্যতার দরকার নেই।

? পণ্যের ছবি, দাম, বিবরণ দিয়ে Create Listing করলেই আপনি হাজারো গ্রাহকের সামনে পৌঁছে যেতে পারেন, একদম ফ্রি তে ।
? ৪. Influencer হয়ে Facebook থেকে কীভাবে টাকা আয় করা যায়?
আপনার ফলোয়ার সংখ্যা যদি বেশি হয়, তাহলে ব্র্যান্ডগুলো আপনার সাথে পার্টনারশিপ করতে আগ্রহী হবে। আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোট করে তাদের থেকে কমিশন বা ফিক্সড ফি হিসেবে আয় করতে পারবেন।
? ফেসবুকের ব্র্যান্ড কো-ল্যাব প্রোগ্রামে যোগ দিতে প্রয়োজন:
- ১০০০+ ফলোয়ার
- ১৫,০০০ পোস্ট এনগেজমেন্ট বা ১.৮ লাখ মিনিট ওয়াচ টাইম (শেষ ৬০ দিনে)

? ৫. Affiliate Marketing-এর মাধ্যমে Facebook থেকে কীভাবে টাকা আয় করা যায়?
ফেসবুক পেজ বা গ্রুপ ব্যবহার করে আপনি বিভিন্ন প্রোডাক্টের লিংক শেয়ার করতে পারেন। কেউ সেই লিংক থেকে প্রোডাক্ট কিনলে, আপনি কমিশন পাবেন। এটি একেবারে বিনা বিনিয়োগে অনলাইনে আয় করার একটি সহজ উপায়।
ফেসবুক এখন আর শুধু ছবি পোস্ট বা স্ট্যাটাস দেওয়ার জায়গা নয়। আপনি যদি ধৈর্য নিয়ে নিয়মিত মানসম্মত কনটেন্ট তৈরি করেন, তাহলে ফেসবুক হতে পারে আপনার স্থায়ী আয়-এর উৎস।
? মনে রাখবেন, ফেসবুক সাধারণত প্রতি মাসের ২১ তারিখের কাছাকাছি পেমেন্ট করে থাকেন, তবে কোনো কোনো সময় তারিখ পরিবর্তনও হতে পারে।









