Teliamura: গ্রামপঞ্চায়েত উপ-প্রধানের ভাইয়ের বিরুদ্ধে সিমেন্ট চুরির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী।

কালি মন্দির নির্মাণের সিমেন্ট চুরি: উত্তপ্ত ডি.এম কলোনি, ছয় ঘণ্টা সড়ক অবরোধ.

তেলিয়ামুড়া, ৭ আগস্ট: পূজার জন্য নির্মিতব্য কালি মন্দির— ধর্মীয় ভাবাবেগ, শ্রদ্ধা ও গ্রামীণ ঐক্যের প্রতীক। অথচ সেই মন্দিরের নির্মাণকাজ থমকে দাঁড়িয়েছে চুরি এবং দুর্নীতির অভিযোগে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ডি.এম কলোনি এলাকায়।

বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ওই এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ— কালি মন্দির নির্মাণের জন্য বরাদ্দকৃত সিমেন্ট চুরি করে নিয়ে গেছেন গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শুভঙ্কর দাসের ভাই, সুষেন দাস। স্থানীয়দের দাবি, বহুদিন ধরে তাঁরা এই মন্দির নির্মাণের জন্য আন্দোলন করে এসেছেন। প্রশাসন তাঁদের দাবিকে সম্মান জানিয়ে অর্থ বরাদ্দ করে। কিন্তু সেই অর্থ ও উপকরণ সঠিকভাবে ব্যবহার না হওয়ায় এবং দুর্নীতির অভিযোগ সামনে আসায় নির্মাণকাজ একপ্রকার স্থবির হয়ে পড়েছে।

চুরির ঘটনায় বিস্তর ক্ষোভে ফেটে পড়েন ডি.এম কলোনির সাধারণ মানুষ। প্রতিবাদে তারা স্থানীয় গ্রামীণ সড়কে প্রায় ছয় ঘণ্টা ধরে অবরোধ সৃষ্টি করেন। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর গড়িয়ে বিকেল অবধি। তীব্র দাবির সুরে তাঁরা বলেন— “ধর্মের নামে রাজনীতি নয়, চাই প্রকৃত বিচার।”

এ প্রসঙ্গে এক বিক্ষোভকারী বলেন,
“আমরা বহু বছর ধরে এই কালি মন্দির নির্মাণের দাবি জানিয়ে এসেছি। এখন যখন কাজ শুরু হয়েছে, তখন যদি উপ-প্রধানের ভাই-ই চুরি করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?”

অবরোধস্থলে পৌঁছে যায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে, অভিযোগ খতিয়ে দেখা হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপরই বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।

Advertisement
Advertisement

তবে শুধু আশ্বাসে সন্তুষ্ট নন স্থানীয়রা। অনেকের বক্তব্য,
“জনসেবার দায়িত্বে থাকা ব্যক্তির পরিবারের সদস্যই যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তবে গোটা ব্যবস্থার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কালি মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের আবেগের জায়গা। আমরা এর অবমাননা মেনে নেব না।”

এই ঘটনায় শুধু ডি.এম কলোনি নয়, আশেপাশের এলাকাগুলিতেও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। প্রশাসনের প্রতি মানুষের আস্থার বড়সড় পরীক্ষা বলেই মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি, ধর্মীয় ও সামাজিক উন্নয়নের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা