তেলিয়ামুড়ার জনবহুল এলাকায় দিনের বেলায় চুরি — পুলিশি টহল ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রকাশ্য দিবালোকে জয়নগরে চাঞ্চল্যকর চুরি! তেলিয়ামুড়া শহরের নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রশ্নচিহ্ন।

তেলিয়ামুড়া, ত্রিপুরা । ২২ জুলাই ২০২ শহরের ব্যস্ততম ও ঘনবসতিপূর্ণ এলাকা জয়নগরে দিনের আলোয় ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা, যা রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা শহরের সাধারণ নাগরিকদের। এলাকাবাসীর দাবি, এধরনের চুরি শুধুমাত্র অপরাধীদের দৌরাত্ম্য নয়, বরং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিরও নগ্ন বহিঃপ্রকাশ।

ঘটনার বিবরণ অনুযায়ী, জয়নগর এলাকার বাসিন্দা রাখাল পালের পরিবারের সদস্যরা সোমবার দুপুরে নিকটবর্তী চৈতন্য আশ্রমে গিয়েছিলেন। প্রতিদিনের মতো স্বাভাবিক ভাবেই তারা বিকেল নাগাদ বাড়িতে ফিরে আসেন। তবে বাড়ির চেহারা দেখে তারা হতবাক হয়ে পড়েন। ঘরের জানালার নেট কাটা অবস্থায় ছিল, আর ঘরে ঢুকেই চোখে পড়ে সবকিছু তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নগদ প্রায় ১০ থেকে ১১ হাজার টাকা, চার ভরি সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনার তাৎক্ষণিক পরেই প্রথমে প্রতিবেশীদের জানানো হয়, এরপর খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে। তবে এখন পর্যন্ত চোরদের খোঁজে কোনো অগ্রগতি পাওয়া যায়নি বলেই জানা গেছে।

এদিকে দিনের বেলায় জনসমক্ষে এমন ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, যদি জয়নগরের মতো জনবহুল এলাকায়, তাও দিনের আলোয় এভাবে নির্বিঘ্নে চুরি ঘটতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

তেলিয়ামুড়ার নাগরিকদের দাবি, পুলিশের রুটিন টহল ও নজরদারির অভাবেই এমন ঘটনা বারবার ঘটছে। ক্ষতিগ্রস্ত পরিবার এখন পুলিশের পদক্ষেপের দিকে চেয়ে আছে। তারা আশা করছেন, দোষীদের দ্রুত চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।

এই ঘটনা যেন শুধুই একটি isolated case না হয়ে পড়ে, তার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।