রথযাত্রা উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স-এর স্বর্ণবর্ষার ২৫তম বর্ষপূর্তি উদযাপন শুরু; থাকছে হীরার গহনার বিশেষ প্রদর্শনী ও আকর্ষণীয় অফার।
আগরতলা, ত্রিপুরা ২৩ জুন ২০২৫ঃ ত্রিপুরার গহনা শিল্পে এক বিশিষ্ট নাম—স্বর্ণকমল জুয়েলার্স, এবার গর্বের সঙ্গে উদযাপন করছে তাদের বার্ষিক উৎসব “স্বর্ণবর্ষা”-র ২৫তম বর্ষপূর্তি। রথযাত্রা উপলক্ষে এই ঐতিহ্যবাহী উৎসব শুরু হয়েছে ২৩শে জুন থেকে এবং চলবে ১২ই জুলাই পর্যন্ত। এই দীর্ঘ সময়জুড়ে থাকছে ঝলমলে গয়নার প্রদর্শনী, দৃষ্টিনন্দন ডিজাইন, এবং অভূতপূর্ব অফারের বন্যা। ত্রিপুরার মানুষের ভালোবাসা ও আস্থাকে সম্মান জানিয়ে, স্বর্ণকমল জুয়েলার্স আয়োজন করেছে এক বিশেষ হীরার ও প্লাটিনাম গয়নার প্রদর্শনী, যার অন্যতম আকর্ষণ হল বিশেষভাবে প্রস্ততকৃত এম. এস. ধোনি প্লাটিনাম কালেকশন। এই কালেকশনটি সংগ্রহ করা হয়েছে ডায়মন্ড ওয়ান্ড কোম্পানি থেকে, যা এই রথযাত্রা মরসুমে ক্রেতাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। আনুষ্ঠানিক প্রেস মিটে, স্বর্ণকমল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা শ্রী গোপাল চন্দ্র নাগ সংবাদমাধ্যমের মাধ্যমে সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে জানান, এই উৎসব শুধুই ব্যবসার নয়, বরং রাজ্যের মানুষের সঙ্গে আত্মিক বন্ধনের এক উদাহরণ।

এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক শ্রী জয় নাগ, যিনি এবারের অফারের বিস্তারিত তুলে ধরেন।
ক্রেতাদের জন্য থাকছে:
- সোনার গহনার মেকিং চার্জে ২৫% ছাড়
- হীরার গহনার মেকিং চার্জে ১০০% ছাড়
- প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার
- মেগা লাকি ড্র-তে থাকছে ২টি স্কুটি ও ১১টি হোম অ্যাপ্লায়েন্স
এই পুরো সময়জুড়ে প্রতিদিন খোলা থাকবে স্বর্ণকমল জুয়েলার্সের শোরুম।
ব্র্যান্ড ম্যানেজার সুরজিত চক্রবর্তী জানান, “স্বর্ণকমল জুয়েলার্স সব সময় গয়নার ডিজাইনে অভিনবত্ব আনতে চায়, যা ত্রিপুরার সংস্কৃতি ও পছন্দের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আমাদের কারিগরদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গি-ই আমাদের গর্ব।”

পঁচিশ বছর ধরে স্বর্ণকমল জুয়েলার্স যে আস্থা ও বিশ্বাস গড়ে তুলেছে, সেই ঐতিহ্য ও গুণমানই এবারের স্বর্ণবর্ষার মূল প্রতিপাদ্য। এই উৎসব শুধু কেনাকাটার নয়—এ যেন এক স্মৃতি হয়ে ওঠে প্রত্যেক ক্রেতার কাছে। তাই, ত্রিপুরাবাসীকে স্বর্ণকমল জুয়েলার্স-এর পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ—আসুন, উদযাপন করুন উৎসবের উজ্জ্বলতা স্বর্ণবর্ষার আলোয়।








