সাত দিনব্যাপী মনিপুরী লিপি “মেইতেই মেয়েক” শিক্ষার অনুষ্ঠান চলছে আগরতলায় – মিলছে মনিপুরী সংস্কৃতির ছোঁয়া।

আগরতলার প্রতিভা দেবতা বাড়ি প্রাঙ্গণে চলছে এক বিশেষ সাংস্কৃতিক ও ভাষাগত অনুষ্ঠান — সাত দিনব্যাপী মনিপুরী অক্ষর, অর্থাৎ “মেইতেই মেয়েক” লিপি শেখার কর্মশালা। এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি, সহযোগিতায় মিলাল সংস্থা, মনিপুর এবং মনিপুর সরকার, ভাষা ও সংস্কৃতি দপ্তর

এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মনিপুর থেকে আগত বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত রয়েছেন শ্রী খাইদাম সিংহ, প্রেসিডেন্ট, মিলাল কাংলি পাক, মনিপুর,
এম মনিটন, জেনারেল সেক্রেটারি, অকাল মনিপুর,
খুইসাম মঙ্গল সিং, সেক্রেটারি, মনিপুর লিটারারি অ্যান্ড কালচার প্রোগ্রাম,
সিনাম দীপক কুমার সিংহ, সেক্রেটারি, প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি,
এছাড়াও রয়েছেন তুলসীহ স্টেন, জেনারেল সেক্রেটারি, মনিপুরী সাহিত্য পরিষদ

অনুষ্ঠানে সভাপতি আসনে অলংকৃত করেন এম নিরঞ্জন দত্ত, উপদেষ্টা কমিটির সদস্য, প্রতিভা ওয়েলফেয়ার কালচার সোসাইটি

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী মনিপুরী লিপির শিক্ষা ও সংরক্ষণ। অংশগ্রহণকারীরা মনিপুরী ভাষার নিজস্ব লিপি ‘মেইতেই মেয়েক’ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা নিচ্ছেন এবং মনিপুরী সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন।

এ ধরণের উদ্যোগ কেবল ভাষা শিক্ষাই নয়, দুই রাজ্যের সাংস্কৃতিক বিনিময় এবং সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত।

  • Related Posts

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।