পশ্চিম এিপুরা জেলা ভিত্তিক সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন খয়েরপুর বিধানসভায়, অংশগ্রহণ করেন বিশিষ্ট কর্মকর্তারা।

আগরতলা, ১৩ই মার্চ ২০২৫ঃ এিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে খয়েরপুর বিধানসভার দুর্গা চৌধুরী পাড়া এলাকায় একটি সুসংহত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগটি পশ্চিম এিপুরা জেলার স্বাস্থ্য সচেতনতা এবং সুস্থতার লক্ষ্যে পরিচালিত হয়।

এ স্বাস্থ্য শিবিরে এলাকার প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দা উপকৃত হন এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা ব্লক চেয়ারম্যান সুশ্রী ঝর্না রানী দাস, পুরাতন আগরতলা ব্লক বিডিও শান্তনু দও, পাশাপাশি ঐ এলাকার প্রধান, উপ-প্রধান এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

এ স্বাস্থ্য শিবিরে বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়, যার মধ্যে রক্ত পরীক্ষা, হেপাটাইটিস, ডায়াবেটিস, ব্লাড প্রেসার পরীক্ষা, ওষুধ প্রদান ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। এর মাধ্যমে এলাকার মানুষজন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সেবা লাভের সুযোগ পেয়েছেন।

এ কার্যক্রমে অংশগ্রহণকারী এলাকার বাসিন্দারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং পরামর্শ পান, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রা ও স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে।

রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর এই ধরনের কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে কাজ করছে।

  • Related Posts

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Read more

    Continue reading
    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    Manik Saha:খোলা স্কুল-কলেজ, পরিস্থিতি নিয়ন্ত্রণে—আশ্বাস মুখ্যমন্ত্রীর

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    LPG New Rule; মে মাসেই এলপিজি গ্যাসের নতুন দাম, নতুন বুকিং ও eKYC পরিবর্তন।

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।