১৩ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দের বাড়ি সরকারী জায়গার উপর অবস্থান।

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ঃ সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটি ১৩ নং ওয়ার্ডের জনগণের পক্ষে বিশেষ পরিস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার স্মরণাপন্ন হয়েছে। জানানো যাচ্ছে যে, বর্তমানে আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৩ নং ওয়ার্ডে দুর্গা চৌমুহনী ব্রিজের উত্তরাংশ থেকে বড়জলা পর্যন্ত রাস্তার দুই পাশে পাকা ড্রেনের কাজ শুরু হয়েছে। যদিও প্রকল্পটি সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে, তবে এই ড্রেন তৈরির বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ এবং অসন্তুষ্টির সঞ্চার হয়েছে, যা একেবারেই উপেক্ষা করা উচিত নয়।

https://youtu.be/Io7guV521gk

স্থানীয় জনগণের এই অসন্তুষ্টির কারণ হলো, ড্রেন নির্মাণের কাজ শুরুর আগে সরকারী উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার জরীপ করা হয়েছিল। এতে দেখা গিয়েছিল, যে সকল লোকজন উক্ত এলাকায় সরকারী জায়গা বেআইনীভাবে দখল করেছিলেন, তাদের দখলমুক্ত করে ড্রেনের কাজ শুরু হয়। তবে, জরীপ করার সময় রাস্তার পূর্বদিকে অবস্থিত ১৩ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দের বসত বাড়ির কিছু অংশ সরকারী জায়গার উপর অবস্থিত বলে চিহ্নিত হয়েছিল, এবং জরীপকালে পিলার দিয়ে তা সুনির্দিষ্ট করা হয়েছিল।

কিন্তু, বর্তমানে যখন ড্রেনের কাজ শুরু হয়েছে, তখন স্থানীয়দের অবাক করা বিষয় হলো যে, প্রদীপ চন্দের দখল করা সরকারী জায়গা রক্ষা করতে এবং অজ্ঞাত কারণে, ওই অংশের উপর ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে। ফলে, যারা সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল, তারা এবং স্থানীয় জনগণ প্রশাসনের পক্ষ থেকে এই পক্ষপাতিত্ব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এখন সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছে যে, এই বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ ও উপযুক্ত তদন্ত করা হোক, এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক। যদি প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নেয়, তবে এলাকার জনগণের মধ্যে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

অতএব, মহাশয়, আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি যে, প্রদীপ চন্দের বেআইনীভাবে দখল করা সরকারী জায়গা দখলমুক্ত করে জনগণের ক্ষোভ প্রশমিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন, এবং ড্রেনের কাজ চালিয়ে সরকারী নিয়মবিধি মেনে কাজটি সম্পন্ন করার নির্দেশ প্রদান করুন।

এলাকার জনগণের কাছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে এবং তারা এর যথাযথ সমাধান প্রত্যাশা করছে। সিপিআই (এম) অভয়নগর অঞ্চল কমিটি প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকে তাকিয়ে আছে।

  • Related Posts

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।