বাজার কমিটির উদ্যোগে, ১৮ বছর পর ড্রেইন পরিষ্কার।

Advertisement

ত্রিপুরা, বামুটিয়া, ৭ আগস্ট ২০২৪ঃ  আগরতলা শহর থেকে মাত্র ৫-৭ কিলোমিটার দূরে অবস্থিত দূর্গাবাড়ী বাজারে ১৮ বছর পর ড্রেইন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। দূর্গাবাড়ী বাজার কমিটির উদ্যোগে এই ড্রেইন পরিষ্কার করা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। ড্রেইনের উপরে বহু দোকানদার তাদের পসরা সাজিয়ে বসায় ড্রেইনের সঠিক রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছিল না।বাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ড্রেইন পরিষ্কারের প্রয়োজন থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার বাজারের পরিবেশ পরিষ্কার রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দোকানদাররাও তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছেন।বাজার কমিটির সদস্যরা জানিয়েছেন, “ড্রেইন পরিষ্কারের মাধ্যমে আমরা বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি। এতদিন যা অবহেলিত ছিল, তা এখন ঠিকঠাক করা হচ্ছে। আমরা চাই বাজারের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হোক।”

যে কোনও সংবাদ পাঠানোর জন্য ব্যবহার করুন ৯২৩৩৫৪৩৫৬৪  নাম্বারে। 

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading
    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।