আগরতলা, ৬ আগস্ট ২০২৪ঃ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা এবং আদিবাসী কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্বরা।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি ও বিভিন্ন কৌশল নির্ধারণ। বৈঠকে দলের নেতারা স্থানীয় সমস্যা এবং নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করেন। কংগ্রেস নেতৃত্ব আশা প্রকাশ করেন যে, এই বৈঠক দলের শক্তি বৃদ্ধি করবে এবং আসন্ন নির্বাচনে সাফল্য অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।

আশীষ কুমার সাহা বলেছেন, “ত্রিপুরার মানুষের উন্নয়ন এবং অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন
ভিলেজ কাউন্সিল নির্বাচন আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা পুরোপুরি প্রস্তুত।”








