আগরতলা, ২৫ আগস্ট ২০২৪ঃ মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার উদ্যোগে “ভারত কো জানো” কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা দুটি বিভাগে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ প্রকল্পের সর্ব ভারতীয় সভাপতি শ্রী ধীরেন্দ্র কলই, রিজিওন্যাল সেক্রেটারি সংস্কার শ্রীমতী জবা ভট্টাচার্য, এবং প্রান্তীয় সভাপতি শ্রী ভজন ভট্টাচার্য।
এছাড়াও প্রান্তীয়, রাজ্য ভিত্তিক, পূর্ব ও পশ্চিম শাখার সদস্য ও সদস্যাগণ এই অনুষ্ঠানে অংশ নেন।কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর পাশাপাশি, সমাজসেবামূলক কাজের অংশ হিসেবে ঋষিপাড়া, হরিজন কলোনি, খয়েরপুর, বলদাখাল সহ বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এই উদ্যোগ সমাজের প্রতি সংগঠনের দায়বদ্ধতা প্রকাশ করে এবং তা সকলের প্রশংসা অর্জন করেছে।
যে কোনোও সংবাদ এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ৯৪৩৬৯৭২০৯২








