লঙ্কামুরা থেকে পাঁচ বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ, আদালতে তোলা হবে। আজ

আগরতলা, ত্রিপুরা ২৫ আগস্ট ২০২৪ঃ  গতকাল ত্রিপুরার লঙ্কামুরা এলাকা থেকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। তাদের অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পশ্চিম আগরতলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন সোহেল রানা, নূরমান আলি, আমেম আলি, লিটন আলি, এবং সেলিম গেয়াজ। তারা সকলেই বাংলাদেশের রাজশাহী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ তাদের আদালতে তোলা হবে এবং পুলিশি রিমান্ডের আবেদন করা হবে। কেন তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, যারা তাদের এই কাজে সহযোগিতা করেছে, তাদেরও চিহ্নিত করে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং পুলিশ ও বিএসএফ যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

  • Related Posts

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    ‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।