আগরতলা, ২২ আগস্ট ২০২৪ঃ আগরতলা শহরের অবস্থা খতিয়ে দেখতে মাঠে নামেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। এই পরিদর্শনে তারা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং পরিস্থিতির মূল্যায়ন করেন।
মেয়র দীপক মজুমদার জানান, শহরের জলাবদ্ধতার সমস্যা সমাধানে তারা ১৭টি পাম্পের মধ্যে ১৬টি পাম্প চালু রেখেছেন। তিনি আশ্বাস দেন যে, যদি বৃষ্টি না হয়, তাহলে আজ বিকালের মধ্যে শহরের জল নেমে যাবে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।মেয়র জানান, তাদের প্রচেষ্টা শহরের জনগণের দুর্ভোগ কমাতে এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অব্যাহত থাকবে।আগরতলা শহরের বর্তমান জলাবদ্ধতা পরিস্থিতি এবং পৌর কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে এই আপডেট ছিল।
আরও বিস্তারিত খবরের জন্য আমাদের সাথে থাকুন।








