ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ফলাফলে গৌরনগর আর ডি ব্লক এ কংগ্রেসের নজিরবিহীন সাফল্য। কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজীৎ সিনহা এবং জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানের দিন রাত পরিশ্রমের কারণে গৌরনগর আইডি ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েত সহ দশটি পঞ্চায়েত সমিতির আসনে বিপুল ভোটের মাধ্যমে কংগ্রেস জয়লাভ করে। বিগত ৩৫ বছরের সব রেকর্ড ভেঙ্গে কংগ্রেস দল গৌরনগর ব্লকে একটি নতুন ইতিহাস সৃষ্টি করল। আজ আজ দুপুরে কৈলাসহর জেলা জেলা কংগ্রেস ভবনে একান্ত সাক্ষাৎকারে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজীৎ সিনহা গৌরনগর আর ডি ব্লকের সমস্ত অংশের ভোটারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। বিধায়ক বিররজীৎ সিনহা বলেন শাসক দল বিজেপির সব ধরনের অপ কৌশলের বিরুদ্ধে কংগ্রেস নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে গৌরনগর আইডি ব্লকের দশজন পঞ্চায়েত সমিতির সদস্য সহ খন্ডটি গ্রাম পঞ্চায়েত দখল করার গৌরব অর্জন করেছে যা ৩৫ বছরের ইতিহাসে একটি নদীর সৃষ্টি হয়েছে। বিধায়ক বিরজীৎ সিনহা বলেন প্রতিটি পঞ্চায়েত এবং গৌরনগর আর ডি ব্লকের সম্পূর্ণ কাজকর্ম বিধায়ক সবসময় দেখাশোনা এবং পরিদর্শন করবেন।








