সোমবার দুর্গা চৌমুহনী বিপণী বিতানে অল ত্রিপুরা মিনি ট্রাক এসোসিয়েশনের (মজদুর মনিটরিং সেল অনুমোদিত) সাধারন সভার পাশাপাশি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয়। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায় শ্রমিকদের ধন্যবাদ জানায় রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার।পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন। মেয়র তথা রামনগর কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার ছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা। কিছুদিন পূর্বে মেয়র দুর্গা চৌমুহনী বীপনী বিতান পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল তাদেরকে সাত দিনের ভিতর খালি করতে নির্দেশ দিয়েছিলেন। আজ তারা নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘর মুক্ত করে দেন ।








