কমরেড লক্ষী সায়গল প্রয়াণ দিবসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বিভিন্ন দাবিতে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে এক গন অবস্থানের আয়োজন করা হয়। দাবিগুলি হল,শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য ও বেসরকারীকরণ বন্ধ করা। স্বাস্থ্য ক্ষেত্রকে বেসরকারী প্রতিষ্ঠানের হাতে দেয়া চলবে না। কাজ-খাদ্যের অভাব নিরসনে সরকারকে ভূমিকা নিতে হবে।রাজ্যের ভেঙ্গে পড়া আইন শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের জনগণ এগিয়ে আসুন। অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের অবিলম্বে গ্র্যাচুয়িটি প্রদান করতে হবে। আজকের এই গন অবস্থানে নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।








