বিজ্ঞানভিত্তিক আধুনিক বাজার হিসেবে তৈরি হবে বর্ডার গোল চক্কর বাজারটি বললেন মেয়র।

রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবং পুর নিগমের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বাজারগুলিকে সংস্কারে হাত দিয়েছে। ইতিমধ্যে বটতলা বাজারকে বিজ্ঞানসম্মত আধুনিকতম বাজার হিসেবে তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। বর্ডার গুল চক্কর বাজারটিও উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে নিগম। আজ নিয়ে দ্বিতীয়বারের মতো বাজারটিকে কিভাবে আধুনিক এবং বিজ্ঞানসম্মত তৈরি করা যায় তা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার পুর কমিশনার শৈলেশ যাদব ,কর্পোরেটর তুষার ভট্টাচার্য ও কর্পোরেটর নিতু গুহ দে। প্রসঙ্গত বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা বাজারটি অবৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি করা হয়েছিল। ফলে বাজারটি পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। আজ পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, পুর নিগম প্রতিটি বাজার কে আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করার চিন্তাভাবনা করছে। এরই অঙ্গ হিসেবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বর্ডার গোল চক্কর বাজারটিকে উন্নত রূপে তৈরি করা হবে কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরে। তিনি আরো বলেন সামনে লাইট হাউজ প্রকল্পে প্রায় এক হাজারের উপর ফ্ল্যাট তৈরি হচ্ছে যেগুলি সম্পূর্ণ হয়ে গেলে মানুষ বসবাস শুরু করলে এই বাজারের উপর চাপ পড়বে অনেকটাই। সেজন্য এই বাজারটিকে আধুনিক রূপে তৈরি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি প্রত্যেক দিনই বাংলাদেশ থেকে পর্যটন রাজ্যে আসছেন। তাদেরও জিনিস কেনাকাটায় সুবিধা হবে আধুনিক ভাবেই এই বাজারটি তৈরি হলে। বাজারটি তৈরি করতে ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার জনগণের সহায়তা কামনা করেন তিনি।

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading
    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।