খোয়াই থানাধীন চেরমা এলাকায় বিষ পান করে আত্মঘাতী এক গৃহবধূ।স্থানীয়দের সহযোগিতায় গৃহবধূকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গৃহবধুকে মৃত ঘোষণা করেন। তবে কি কারনে বিষপানে গৃহবধুর মৃত্যু সে বিষয় এখনও পরিষ্কার হয়নি। বর্তমানে মৃতদেহটি খোয়াই জেলা হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর গৃহবধুর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে।








