ঘটনা যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকার তিন নম্বর ওয়ার্ডে। জানা যায় জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করতে যায় দুই জনজাতি মহিলা। জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পুকুরের জলে পড়ে তলিয়ে যায় এই দুই মহিলা। সন্ধ্যা ঘনিয়ে গেলে বাড়ি না ফেরায় ওই এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীরা। অনেক খোঁজাখুঁজির পর রাত আটটা নাগাদ এই দিন মহিলাকে জলে ভাসতে দেখে পুকুরের জল থেকে উদ্ধার করা হয়। এবং খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছোটে যায় ঘটনাস্থলে তাদের নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। তাদের মধ্যে একজন প্রাণে বেঁচে গেলেও জয়ন্তী হালোম কে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। মৃত ব্যক্তির নাম জয়ন্তী হলাম বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি বালিদুম ভিলেজ কাউন্সিল এলাকার তিন নম্বর ওয়ার্ডে। পাশাপাশি খুন্তির রিয়াং ২৩ নামের আরেক মহিলার ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। আজ ময়নাতদন্তের পর পরিবারে হাতে জয়ন্তী হালানের মৃতদেহ তুলে দেওয়া হবে।








