অবিভক্ত উত্তর জেলার স্বাস্থ্য পরিসেবার মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে ঊনকোটি হসপিটাল।দ্যা হোপ সংস্থার ব্যবস্থাপনায় কৈলাসহরের ভগবান নগর এলাকায় ৬০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। তিন মাসের ট্রায়াল পিরিয়ড কাটিয়ে নতুন অভিজ্ঞতা নিয়ে ১লা জুলাই ডক্টরস ডে সামনে রেখে নতুন আঙ্গিকে সূচনা হয়েছে এই ঊনকোটি হাসপাতালের।আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন দ্যা হোপ সংস্থার গ্রুপ সিইও সৌরভ মজুমদার, গ্রুপ প্রেসিডেন্ট লিটন সাহা, চিপ অপারেশন অফিসার রাজিব দে এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ইনচার্জ ডঃ দ্বৈপায়ন কর্মকার। সাংবাদিক সম্মেলনে রাজীব রায় বলেন দ্যা হোপ সংস্থা দীর্ঘদিন যাবত মেডিকেল ডিভিশনে কাজ করছে।বিশেষ করে চোখের পরিষেবায় বেশ সুনাম কুড়িয়েছে এই সংস্থা।এখন অব্দি প্রায় দু হাজার লোকের চোখের অপারেশন করিয়েছে এই সংস্থা।
এই সঞ্চিত অভিজ্ঞতা থেকেই মাল্টি স্পেশালিটি ঊনকোটি হসপিটাল যাত্রা শুরু করেছে কৈলাসহরে। যেখানে অবিভক্ত উত্তর জেলার মধ্যে একমাত্র আইসিও পরিষেবা এই হাসপাতালেই রয়েছে। পাশাপাশি নিউবর্ন বেবিদের জন্য এন আই সি ইউ বিভাগও রয়েছে।এছাড়াও ২৪ ঘন্টা ফার্মেসি,ল্যাবরেটরি এবং অ্যাম্বুলেন্স পরিষেবাও রয়েছে। পয়লা জুলাই ডক্টরস ডে অর্থাৎ পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বনামধন্য চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম তিথিতে প্রীতি ও সেবা যত্নের ভাবনা নিয়েই হেলথ মান্থ প্রকল্পের সূচনা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ।উক্ত প্রকল্পে রয়েছে ইনস্ট্যান্ট হেলথ চেকআপ ৯৯ টাকা এবং জেনারেল হেল্প চেকআপ ৯৯৯ টাকা। এছাড়া এক্সিকিউটিভ হেলথ চেকআপ ১৯৯৯ টাকা এবং মাস্টার হেলথ চেকআপ ৫৪৯৯ টাকা। গাইনি সিজারিয়ান সেকশন সার্জারি মাত্র ২৫ হাজার টাকা থেকে শুরু এবং জেনারেল সার্জারি মাত্র ৩০ হাজার টাকার মধ্যে করা সম্ভব। তার সাথে সাথে চোখের ক্যাটারাক্ট বা ছানি অপারেশন মাত্র ১০ হাজার টাকা থেকে শুরু এই হাসপাতালে। এই পরিষেবা গুলো বর্তমানে ঊনকোটি হাসপাতালে বিদ্যমান। আগামী অগাস্ট মাস থেকেই এই হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ প্রক্রিয়াও শুরু হবে রোগীদের স্বার্থে।








