ঊনকোটি জেলা জুড়ে বিগত দু-তিন দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ার কারণে বৃহস্পতিবার সকালবেলা কৈলাশহর হীরাছড়া উরাং কলোনি ৪ নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির বাড়িতে ভূমিধস পড়ে সম্পূর্ণরূপে উনার বসত ঘর ভেঙ্গে পড়ে যায়। জানাযায় ওই এলাকার বাসিন্দা জিতেন উরাং নামে এক ব্যক্তির বাড়িতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে বৃহস্পতিবার সকালবেলা ভূমিধস পড়ে সম্পূর্ণরূপে উনার একমাত্র বসতঘর ভেঙ্গে পড়ে যায়, তিনি একজন বাগান শ্রমিক আর্থিক অবস্থা খুবই দুর্বল অনেক কষ্ট করে সেই ঘটটি তিনি নির্মাণ করেছিলেন সেই ঘরটি ভেঙ্গে পড়ার কারণে বর্তমানে তিনি উনার স্ত্রীর সন্তানদেরকে নিয়ে রাস্তায় নেমে পড়েছেন কেননা বর্তমানে উনার থাকার জায়গা নেই। পাশাপাশি ভূমিধস পরার কারণে উনার ঘরে থাকা বিভিন্ন সামগ্রী সম্পূর্ণরূপে ভেঙ্গে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর, তাই প্রশাসন যাতে উনাকে আর্থিকভাবে সাহায্য করে এটাই তিনি প্রশাসনের কাছে দাবি জানান।








