চড়িলাম জাতীয় সড়কের পাশে অবৈধ মাংসের দোকানে প্রশাসনের অভিযান।

বিশালগড় মহকুমা শাসক সহ প্রশাসনের বড়সড় টিম, জরিমানা গুনলেন এক ব্যবসায়ী।

চড়িলাম, ত্রিপুরা । ১৯ সেপ্টেম্বর ২০২৫ঃ চড়িলাম জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা মাংসের দোকানগুলোতে চলল মহকুমা প্রশাসনের কড়া অভিযান। আজ সকালে বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী নেতৃত্বে, ডিসিএম গোবিন্দ দেববর্মা, ডিসিএম প্রসেনজিৎ দাস, এবং লিগেল মেট্রোলজি অফিসার সহ প্রশাসনের বিশাল টিম হানা দেয় এলাকায়।

অভিযানের সময় বিশেষ নজর পড়ে চড়িলাম পুরান বাড়ি এলাকায়, যেখানে জেলাশাসকের সরকারি আবাস সংলগ্ন তপন দাসের মাংসের দোকানকে অবৈধ বলে বন্ধ করে দেয় মহকুমা প্রশাসন। একই সঙ্গে ব্যবসায়ীকে গুনতে হয় পাঁচ হাজার টাকা জরিমানা।

প্রশাসন জানিয়েছে, জাতীয় সড়কের পাশে অবৈধভাবে দোকান বসানো শুধু আইন বিরোধী নয়, বরং জনসাধারণের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ। তাই ভবিষ্যতে এই ধরনের বেআইনি ব্যবসার ক্ষেত্রে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।

এই অভিযানের পর এলাকাজুড়ে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই দোকান গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা