জোলাইবাড়িতে গণপিটুনি দিয়ে তিন ছাগল চোরকে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা।

শিলাসড়ীর তিন যুবক ছাগল চুরি কান্ডে ধৃত, এলাকায় চাঞ্চল্য

জোলাইবাড়ি, ১১ই আগস্ট: রবিবার গভীর রাতে জোলাইবাড়ি বাজারে ছাগল চুরির অভিযোগে তিন যুবককে হাতেনাতে আটক করে উত্তেজিত জনতা। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে জোলাইবাড়ি আউটপোস্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১০.৩০টা নাগাদ জোলাইবাড়ি বাজারের ব্যবসায়ীরা তিনটি ছাগল সহ TR03D2401 নম্বরের একটি ইলেকট্রিক টমটম গাড়িকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। বাজারের লোকজনের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটক করে এবং গাড়িতে থাকা তিন যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তাদের কথায় অসংলগ্নতা পাওয়ায় এবং গাড়িতে থাকা ছাগলগুলির ব্যাপারে সঠিক কোনও উত্তর দিতে না পারায় জনতার সন্দেহ দৃঢ় হয়।

জনতার অভিযোগ, ধৃত যুবকেরা বাজারে পুনরায় চুরির উদ্দেশ্যেই এসেছিল। উত্তেজিত জনতা তিন যুবককে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি আউটপোস্টের পুলিশ। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে তিন যুবককে উদ্ধার করে এবং তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশি জেরায় ধৃতরা নিজেদের নাম রাহুল দেববর্মা, পটিক চাকমা এবং রোহিত মগ বলে জানায়। তারা সকলেই শিলাসড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে। এই ঘটনায় জোলাইবাড়ি বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা