প্রতি বুথে বরাদ্দ১০ লক্ষ টাকা! ২৭ হাজারেরও বেশি ক্যাম্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনব পদক্ষেপ।

আমাদের পাড়া, আমাদের সমাধান” – বাংলার প্রতিটি বুথে পৌঁছতে আজ থেকে ঐতিহাসিক যাত্রা শুরু করল নতুন প্রকল্প!

নিউজ ডেস্ক, কলকাতা: ঐতিহাসিক পদক্ষেপের সূচনা আজ থেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত জনমুখী পরিকল্পনা “আমাদের পাড়া, আমাদের সমাধান” আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই প্রকল্পের মূল লক্ষ্য, পাড়ার মানুষদেরই হাতে তুলে দেওয়া উন্নয়ন পরিকল্পনার চাবিকাঠি।

এই প্রকল্পে প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে ১০ লক্ষ টাকা করে। কিন্তু এখানেই শেষ নয়—এই অর্থ কীভাবে খরচ হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট বুথের মানুষরাই। অর্থাৎ জনগণই হবেন প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী।

রাজ্যজুড়ে এই প্রকল্পের আওতায় আয়োজিত হবে ২৭ হাজারেরও বেশি ক্যাম্প। তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প বসবে গ্রামীণ ও ব্লক এলাকায়, আর পৌরসভা এলাকায় প্রতি দুটি বুথের জন্য আয়োজিত হবে একটি করে ক্যাম্প।

পুরো কর্মসূচি ভাগ করা হয়েছে তিনটি ধাপে—প্রথম ৬০ দিনে চলবে ক্যাম্প আয়োজন, পরবর্তী ৩০ দিনে হবে প্রশাসনিক মূল্যায়ন এবং সবশেষে ৯০ দিনের মধ্যে শুরু হবে প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়ন।

রাজ্যের প্রশাসন মনে করছে, এই প্রকল্প একদিকে যেমন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে, তেমনি স্থানীয় স্তরে সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

“আমাদের পাড়া, আমাদের সমাধান” – নামেই যার অর্থ স্পষ্ট, এবার উন্নয়নের নিয়ন্ত্রণ থাকবে জনগণের হাতে।

  • Related Posts

    ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

    ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

    Read more

    Continue reading
    বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

    বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

    ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

    বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

    বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

    শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

    শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

    আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

    আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

    TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

    TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

    মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

    মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে