BAMUTIA: “বাল্যবিবাহ ও মাদক বিরোধী আন্দোলনে জোরালো পদক্ষেপ, পশ্চিম ত্রিপুরায় শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী-উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি”

“বাল্যবিবাহ প্রতিরোধ ও নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে গান্ধীগ্রামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সচেতনতামূলক কর্মসূচির সূচনা”

বামুটিয়া, ত্রিপুরা। ১৫ জুলাই ২০২৫ঃ ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ এবং একটি নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ জুলাই এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিশাল মাঠে।

মঙ্গলবার, এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, সমাজে প্রচলিত বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে একটি সুসংগঠিত ও পরিকল্পিত আন্দোলন গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বস্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করছে। বিশেষ করে বাল্যবিবাহ ও মাদকাসক্তির মতো সমস্যাগুলিকে নির্মূল করাই এর মূল লক্ষ্য।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক (SDM) সুভাষ দও, বামুটিয়া আর ডি ব্লকের চেয়ারপার্সন দীপক সিনহা, বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকরা।

বিশ্বজিৎ শীল আরও জানান, আগামী ১৭ তারিখের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতা মূলক নাটক, বক্তৃতা ও র‍্যালি অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় জনগণ, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনও অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসন ও রাজ্য সরকার বাল্যবিবাহ ও মাদকাসক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চায়, এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল সমাজ গঠনের পথে এগিয়ে যেতে চায়।

আগামী ১৭ তারিখে গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের সূচনা হবে সকাল ১০টা থেকে। সকল স্তরের জনগণকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।