কর্মসংস্থান ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই, ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর তিন দফা দাবিতে শহরে বিক্ষোভ মিছিল।

ত্রিপুরা, ০৬ মে ২০২৫ঃ আজ সকালে শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাবের সামনে থেকে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) এবং টিওয়াইএফ (TYF) যৌথভাবে একটি বিশাল মিছিলের আয়োজন করে। তিন দফা গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে এই বিক্ষোভ কর্মসূচি গৃহীত হয়। কর্মসংস্থান নিশ্চিত করা, দুর্নীতি ও জঙ্গল রাজত্বের অবসান, এবং নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আন্দোলনের ডাক দেওয়া হয়।

মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এবং শেষপর্যন্ত ডি এম-এর দপ্তরের সামনে পৌঁছে ডেপুটেশন প্রদান করা হয়। আন্দোলনকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড এবং স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। ‘চাকরি চাই, ভিক্ষা নয়’, ‘দুর্নীতির অবসান হোক’, ‘নেশা নয়, শিক্ষার দাবিতে পথে নেমেছি’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, “আজকের যুবসমাজ কর্মসংস্থানের অভাবে চরম দিশেহারা। রাজ্যে দুর্নীতি ও অপরাধের যে চক্র চলছে, তা ভেঙে দিতে হবে। একইসঙ্গে, সমাজে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।”

নেতৃবৃন্দ জানান, যদি প্রশাসন দাবি না মানে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন দুটি। জনজীবনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।