বামুটিয়াকে শ্রেষ্ঠ বামুটিয়া বানানোর লক্ষ্যে একযোগে কাজ করছেন নবনির্বাচিত মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস।

আগরতলা, ৩০ এপ্রিল: বামুটিয়ার নবনির্বাচিত মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বামুটিয়াকে একটি আদর্শ ও উন্নয়নমুখী অঞ্চল হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি THE NEWS 9–এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তার মূল লক্ষ্য হলো – সকলকে সঙ্গে নিয়ে বামুটিয়ার সার্বিক উন্নয়ন সাধন করা।

সাক্ষাৎকারে শিবেন্দ্র বাবু বলেন, “আমি চাই বামুটিয়া হোক এমন একটি জায়গা, যেখানে উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। আমরা সবাই মিলে এই জায়গাটিকে রাজ্যের সেরা করে তুলতে চাই।”

তিনি আরও বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বামুটিয়ায় জুয়াকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও ভুল তথ্য পরিবেশিত হয়েছে। বিষয়টি নিয়ে তিনি নিজেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। শিবেন্দ্র দাস বলেন, “আমি এয়ারপোর্ট থানার ওসিকে ও মেলা কমিটিকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছি— যদি কাউকে জুয়া সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে যুক্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে তাদের সঙ্গে কোনো আপস নয়, সরাসরি থানায় নিয়ে গিয়ে কোর্টে চালান করতে হবে।”

শিবেন্দ্র বাবুর এই দৃঢ় অবস্থান অনেকের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি জানান, প্রাক্তন দুই বিধায়ক কৃষ্ণধন দাস এবং প্রকাশ চন্দ্র দাস তার এই প্রচেষ্টায় পূর্ণ সহযোগিতা করছেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা মেনে তার পার্টির অন্যান্য কার্যকর্তারাও একসাথে কাজ করছেন উন্নয়নের স্বার্থে।

তিনি আরও বলেন, “বামুটিয়াকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও পরিচ্ছন্ন গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দল ও কর্মীরা সদা প্রস্তুত।”

শিবেন্দ্র দাসের নেতৃত্বে এলাকার মানুষ এখন আশাবাদী— যেই উন্নয়নের স্বপ্ন তারা দীর্ঘদিন ধরে দেখে আসছিলেন, তা হয়তো এবার বাস্তব রূপ পাবে।

  • Related Posts

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।