‘Laapataa Ladies’ এর স্টোরি বলিউড ইন্ডাস্ট্রিতে বিপ্লব লাগিয়ে দিলেন, ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামী।

নিউজ ডেস্ক, ত্রিপুরাঃ বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান আমির খান প্রোডাকশনের নির্মিত সিনেমা ‘Laapataa Ladies’ (লাপাতা লেডিস) ফিল্মটি ব্যাপক প্রশংসা লাভ করছে। এই চলচ্চিত্রের স্টোরি লিখেছেন ত্রিপুরার গর্বিত সন্তান বিপ্লব গোস্বামী। এবং তার কাজের জন্য একের পর এক পুরস্কারও পাচ্ছেন তিনি।

২০১৮ সালের আইএফএএ পুরস্কারে (International Film & Art Awards) সেরা স্টোরির পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী। এরপর, ‘PINKVILLA SCREEN STYLE AWARDS’-এও সেরা স্টোরি বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি। তাঁর এই অর্জন শুধু ত্রিপুরা রাজ্যকেই নয়, পুরো উত্তর-পূর্ব ভারতকে গর্বিত করেছে। একে একে আসা এসব পুরস্কার বিপ্লবের জন্য আরও একটি মাইলফলক সৃষ্টি করেছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ডঃ মানিক সাহা, সম্প্রতি বিপ্লব গোস্বামীকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, “বিপ্লব গোস্বামী আমাদের রাজ্যের গর্ব, এবং তার এই অভূতপূর্ব সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছি।”

বিপ্লব গোস্বামী, যিনি ত্রিপুরার এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, তার এই সাফল্য শুধুমাত্র তার পরিশ্রমের ফলাফল নয়, বরং রাজ্যের প্রতিটি যুবক-যুবতীর জন্য একটি প্রেরণার উৎস। তাঁর লেখার মধ্যে যে এক আলাদা ধরনের কাব্যিকতা এবং গভীরতা রয়েছে, তা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন স্তরের মানুষকে মুগ্ধ করেছে।

‘Laapataa Ladies’ সিনেমাটি একটি সমাজিক গল্পের মাধ্যমে দুই নারীর জীবন সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলে, যাদের পটভূমি একেবারে ভিন্ন হলেও তারা একত্রে একই লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম করে। সিনেমার সবার মধ্যে বিপ্লবের লেখা একটি শক্তিশালী বার্তা দিয়েছে, যা সমাজের নানা অসঙ্গতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ হিসেবে তুলে ধরা হয়েছে।

বিপ্লবের এই সাফল্য আরও একবার প্রমাণ করেছে যে, ত্রিপুরা রাজ্যের প্রতিভাবানরা জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেধার পরিচয় দিয়ে গর্বের সঙ্গে মাথা উঁচু করে চলেছে।

সংবাদ পাঠাতে Whaatsapp করুন- 9436972092

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading
    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।