নারী শুধু গৃহিণী নয়, প্রত্যেক পরিবারের মেরুদণ্ড – আন্তর্জাতিক নারী দিবসে লংতরাই পরিবারের গৌরবময় উদযাপন।

আগরতলা, ৮ মার্চ ২০২৫ঃ আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে লংতরাই পরিবারের আর.কে. নগরস্থিত মিলনায়তনে এক অতিশয়ভব্য ও শ্রদ্ধার সঙ্গে দিনটি উদযাপন করা হয়। বিশ্বের প্রতিটি নারীকে সম্মান জানিয়ে, লংতরাই পরিবার তাদের কর্মস্থলে অবদান রাখা নারী কর্মীদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে। “নারী শুধু গৃহিণী নয়, প্রত্যেক পরিবারের মেরুদণ্ড” এই শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত অনুষ্ঠানটি ছিল অত্যন্ত গৌরবান্বিত।

অনুষ্ঠানে লংতরাই পরিবারের ডিরেক্টর শ্রী রতন দেবনাথ মহোদয় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং নারীদের সুস্থতা ও উন্নতির জন্য এক গভীর আলোচনা করেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, “নারীরা শুধু পরিবারের সুরক্ষা ও গঠন নয়, তারা সমাজ ও দেশের অগ্রগতির মূল ভিত্তি। তাঁদের অবদান কখনও উপেক্ষিত করা উচিত নয়।“

অনুষ্ঠানে লংতরাই পরিবারের পক্ষ থেকে সংস্থায় কর্মরত সমস্ত নারীশক্তিকে সম্মাননা জানানো হয়। নারী কর্মীদের কাজের প্রতি আত্মবিশ্বাস ও উদ্দীপনা বৃদ্ধি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যাতে তারা আরও উৎসাহিত হয়ে নিজেদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন।

এছাড়াও, একইদিনে আরেকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে লংতরাই পরিবারের পক্ষ থেকে সমস্ত শ্রমিকদের নিয়ে ত্রিপুরা সরকারের ফ্যাক্টরিস্ এন্ড বয়লারস্ এর উদ্যোগে একটি আলোচনা সভা আয়োজিত হয়। সভায় লংতরাই- এর ডিরেক্টর শ্রী রতন দেবনাথ মহোদয় কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা করেন। তিনি বলেন, “কারখানায় কাজ করার সময় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সবার একত্রিত প্রচেষ্টা জরুরি।”

উপস্থিত সকল শ্রমিক ও কর্মচারীকে তিনি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন এবং তাদের সুস্থতা ও নিরাপত্তা কামনা করেন। এদিনের এই আয়োজন শুধু নারীশক্তিকে সম্মান জানানোই নয়, শ্রমিকদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়েও গভীর মনোযোগ দেওয়া হয়েছে, যা সকলের জন্য ইতিবাচক ও উৎসাহজনক প্রভাব ফেলবে।

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা