আগরতলা,১০ ফেব্রুয়ারী ২০২৫ঃ বড়জলা বিধানসভার উষা বাজার লোকাল কমিটির অন্তর্গত পশ্চিম মধ্য ভুবন বন ব্রাঞ্চের সম্পাদক কম: ইন্দ্রজিত দেব গতকাল রাত ১২.৩০ মিনিটে ILS হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকাহত এলাকাবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ একত্রিত হন। উল্লেখযোগ্য যে, কম: ইন্দ্রজিত দেবের স্ত্রী গত ৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এদিকে, আজ তাঁর মৃত্যুর খবর পেয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা কম: জিতেন্দ্র চৌধুরী, রাজ্য কমিটির সদস্য কম: শুভাশিস গাঙ্গুলী, কম: শ্যামল দে, সদর মহকুমা কমিটির সম্পাদক কম: অমল চক্রবর্তী, মহকুমা কমিটির সদস্য কম: গৌতম চক্রবর্তী, উষা বাজার ও নরসিংগড় লোকাল কমিটির সম্পাদক কম: পংকজ সরকার, কম: বিক্রমজিৎ পাল, লোকাল কমিটির সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ কম: ইন্দ্রজিত দেবের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। কম: ইন্দ্রজিত দেবের প্রয়াণ এলাকায় এক গভীর শোকের পরিবেশ সৃষ্টি করেছে, তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরকাল স্মরণীয় থাকবে।








