ত্রিপুরা সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস চাষীদের সহায়তার ঘোষণা, মাছ চাষে যুবকদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা।

আগরতলা, ৮ নভেম্বর ২০২৪: ত্রিপুরায় সম্প্রতি ভয়াবহ বন্যায় বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে মৎস চাষীদের। ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসন এবং মাছ চাষের উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের মৎসমন্ত্রী আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মৎস চাষীদের জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং মাছ চাষে যুবকদের আরো বেশি করে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রী জানান, ত্রিপুরা রাজ্যের মৎস উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা

মৎস দপ্তরের আধিকারিকদের নিয়ে মন্ত্রীর বৈঠক।

হয়েছে। সরকারের মতে, যুবক-যুবতীরা যদি এই খাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তাহলে রাজ্যে মাছ চাষের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মৎস খাতের আয়ও বাড়বে। মন্ত্রী আরও জানান, ত্রিপুরা রাজ্যে প্রতি বছর মাছের প্রয়োজনীয়তা প্রায় ১ লাখ ১৬ হাজার মেট্রিক টন, তবে রাজ্যটি নিজেই উৎপাদন করতে পারে মাত্র ৮৩ হাজার মেট্রিক টন। বাকি প্রায় ৩০ থেকে ৩২ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি পূরণ করতে হয় অন্য রাজ্য এবং দেশের বাইরে থেকে। এই মাছ সরবরাহ আসে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা বাংলাদেশ থেকেও। বন্যার কারণে ত্রিপুরা রাজ্যের মৎস চাষে ক্ষতি হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকার। তবে রাজ্য সরকার ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত চাষীদের সহায়তায় আপাতত ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, ‘‘আমরা যুবকদের মাছ চাষে সম্পৃক্ত করতে চাই, যাতে তারা এই খাতে কর্মসংস্থান তৈরি করতে পারে এবং রাজ্যের মৎস উৎপাদন বাড়াতে সাহায্য করে।’’ এছাড়া, মন্ত্রী জানিয়েছেন যে, ভবিষ্যতে আরও বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হবে, যাতে রাজ্যের মৎস চাষ খাতের সক্ষমতা বৃদ্ধি পায় এবং কৃষকদের লাভজনক সুযোগ সৃষ্টি হয়।

Related Posts

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা