Agartala: কৃষ্ণনগরে দীপাবলির সেজে উঠছে কালীপুজো, নেপালের মুক্তিনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মন্দির

কৃষ্ণনগর, ২৫ অক্টোবর ২০২৩:  হাতে গুনা আর মাত্র কয়েকটি দিন, তারপরেই আলো ও আনন্দের উৎসব দীপাবলি। এই উৎসবকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কৃষ্ণনগর কদমতলা যুব সংস্থা কালীপূজার

কৃষ্ণনগরে দীপাবলির সেজে উঠছে কালীপুজোর প্যান্ডেল।

আয়োজন করেছে। প্রায় দেড়শ বছরের ইতিহাস নিয়ে গড়ে ওঠা এই কালীপুজো এলাকাবাসীর মধ্যে এক বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।এবছর কালীপুজোর জন্য বিশেষ আকর্ষণ হলো নেপালের গন্ডকী চন্ডী মুক্তিনাথ মন্দিরের আদলে নির্মিত কালীপুজোর মন্দির। যুব সংস্থার সদস্যরা মন্দিরের নকশায় অত্যাধুনিক ডিজাইন ও সজ্জার মাধ্যমে দর্শকদের কাছে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা উপস্থাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে তাঁরা সংস্কৃতির সমৃদ্ধি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে চাইছেন।মন্দিরের নির্মাণের পাশাপাশি, সংগঠনের পক্ষ থেকে গোটা এলাকায় প্রসাদ বিতরণের ব্যবস্থা এবং আলোকসজ্জায় সাজানো হয়েছে। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত, এই পুজো চলাকালীন মন্দির দর্শকদের জন্য খোলা থাকবে। যুব সংস্থার ক্লাব কর্তৃপক্ষ আপামোর রাজ্যবাসীকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন, যাতে তাঁরা কালীপুজোর এই মনোরম পরিবেশের অংশীদার হতে পারেন।এখন শুধু অপেক্ষা, সেই বিশেষ মুহূর্তের, যখন কৃষ্ণনগরের আকাশ আলোকিত হবে দীপের ঝলকানি আর মানুষের মুখে ফুটবে হাসি। দীপাবলির আনন্দে সবাই মিলে একত্রিত হোক, এই কামনা করে যুব সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী।

কৃষ্ণনগর কালীপূজো দীপাবলি ২০২৩

Related Posts

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ নোটিশ!

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

‘Sheesh Mahal’ বিতর্কেই ধাক্কা—দিল্লি ভোটে AAP-এর ভরাডুবির কারণ ব্যাখ্যা রাঘব চাড্ডা-র

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।