ত্রিপুরা, ৮ই সেপ্টেম্বর ২০২৪: ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড কর্মচারী সমিতির ৫ম দ্বি-পাক্ষিক সম্মেলন রবিবার
সকাল ১০:৩০ মিনিটে জগন্নাথবাড়ি রোডস্থিত ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে একটি প্রকাশ্য সমাবেশ হয় । সম্মেলনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত কর্মী এবং প্রায় দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন । সম্মেলনকে সমৃদ্ধ করতে কর্নাটক থেকে NFRRBS-এর সাধারণ সম্পাদক গণপতি হেগড়ে এবং কলকাতা থেকে NFRRBO-এর সাধারণ সম্পাদক আব্দুল সৈয়দ খান যোগ দিলেন ।










