ত্রিপুরা, ১ সেপ্টেম্বর, ২০২৪ঃ ত্রিপুরা শাখার অল ইন্ডিয়া ড্রাইভার এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় ড্রাইভার দিবস পালিত হয়। সকাল ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুরেন্দ্র প্রসাদ, সর্বভারতীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ, পাঞ্জাব লুধিয়ানা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শাখার বিভিন্ন জেলার সম্মানিত প্রেসিডেন্টগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট প্রেসিডেন্ট শ্রী মন্দন ঋষি দাস। তাঁর সাথে ছিলেন ধোলাই জেলা ও আগরতলা সদর প্রেসিডেন্ট শ্রী নৃপেন শীল, খোয়াই জেলা প্রেসিডেন্ট শ্রী চিরঞ্জিত সরকার, সিপাহীজলা জেলা প্রেসিডেন্ট শ্রী অর্জুন দেবনাথ, গোমতি জেলা প্রেসিডেন্ট শ্রী শাজাহান মিয়া, ধলাই জেলা প্রেসিডেন্ট শ্রী দিলীপ শর্মা, ঊনকোটি জেলা প্রেসিডেন্ট শ্রী গোবিন্দ মালাকার, এবং শান্তি বাজার জেলা প্রেসিডেন্ট শ্রী গৌতম রায়।
এই অনুষ্ঠানটি ত্রিপুরার সমস্ত জেলা থেকে আগত ড্রাইভারদের একত্রিত করে, তাঁদের কাজের স্বীকৃতি ও সম্মান
জানানোর উদ্দেশ্যে আয়োজিত হয়। জাতীয় ড্রাইভার দিবস উপলক্ষে ড্রাইভারদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় এবং তাঁদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
এই জাতীয় ড্রাইভার দিবস উদযাপনের মাধ্যমে ড্রাইভারদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির দিকে আরও একধাপ এগিয়ে যাওয়া হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
যেকোনও সংবাদ পাঠাতে কিংবা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ৯৪৩৬৯৭২০৯২।








