RLD: রাষ্ট্রীয় লোক দল প্রার্থী দেবেন এডিসি নির্বাচনে।

ইশতেহার প্রকাশে জনকল্যাণ, কৃষি সহায়তা ও যুব কর্মসংস্থানে জোর; একাধিক প্রার্থীর নাম ঘোষণা.

২২ মার্চ ২০২৬, আগরতলাঃ রবিবার আগরতলা প্রেস ক্লাবে রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে দল আসন্ন এডিসি (ADC) নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

দলের রাজ্য সভাপতি মনিন্দ্র রিয়াং সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা প্রদান করেন। তিনি জানান, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে দল একটি উন্নয়নমুখী প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

এরপর রাজ্য বিজনেস সেল সভাপতি ও মেনিফেস্টো কমিটির চেয়ারম্যান প্রণব রায় দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে জনকল্যাণ, সার্বিক উন্নয়ন এবং আঞ্চলিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইনচার্জ আশুতোষ মিশ্রা। তিনি দলের কৌশল, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

এদিন দল আসন্ন এডিসি নির্বাচনের জন্য প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। ঘোষিত প্রার্থীরা হলেন—
২৩ নং আসন: এনঞ্জোলিনা কাইপেং
২৫ নং আসন: সুবীর কুমার জমাতিয়া
২৬ নং আসন: পূর্বজয় রিয়াং

দল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে যে, জনগণের ব্যাপক সমর্থন নিয়ে তারা একটি অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী ও প্রগতিশীল প্রশাসন গড়ে তুলতে সক্ষম হবে।

ইশতেহারের মূল প্রতিশ্রুতি:

  • আদিবাসী কৃষকদের জন্য উন্নত মানের বীজ, সারের সহজলভ্যতা এবং সেচের জন্য সৌর পাম্প প্রদান
  • সাপ্তাহিক বাজারে কৃষকদের জন্য ১০ টাকায় ডিম-ভাতের মতো স্বল্পমূল্যের খাবার ব্যবস্থা
  • গ্রামীণ যুবকদের কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন
  • খেলাধুলার উন্নয়নে গ্রামে মিনি স্টেডিয়াম নির্মাণ
  • সাপ্তাহিক হাটগুলোতে ছাউনি, পানীয় জল ও শৌচাগারসহ উন্নত অবকাঠামো গড়ে তোলা
  • ককবরক লিপি বিষয়ে ভাষা বিশেষজ্ঞ ও ককবরকভাষী জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ

রাষ্ট্রীয় লোক দল জানিয়েছে, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে তারা ত্রিপুরার বিশেষ করে আদিবাসী অঞ্চলগুলোর সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে চায়।

Related Posts

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

Read more

Continue reading
বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে