কৈলাশহর মনুভ্যালি চা বাগানের বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় শামিল হয় বাগান শ্রমিকরা।

মঙ্গলবার সকাল বেলা কৈলাশহর মনুভ্যালি চা বাগানের বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় শামিল হয় বাগান শ্রমিকরা। উল্লেখ থাকে যে শুক্রবার গভীর রাতে কৈলাশহর থানার অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় চারটি সেকশনের চা-পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা, এবং এই চারটি সেকশনের প্রবেশ মুখে JCB-র মাধ্যমে বড় বড় গর্ত করে রাখে দুষ্কৃতীরা। উক্ত বিষয় নিয়ে শনিবার সকাল বেলা বাগান শ্রমিকরা একত্রিত হয়ে জগন্নাথপুর চা বাগান এলাকায় পৃথক পৃথক দুটি স্থানে পথ অবরোধ করে। জগন্নাথপুর চা বাগানে কৈলাশহর মহকুমার আরোও চারটি চা বাগানের শ্রমিকরা এসে কাজ করে, ক্ষতিগ্রস্ত এই চারটি সেকশন হল ১ নং সেকশন,৬ নং সেকশন,১২ নং সেকশন, ও ১৩ নং সেকশন।জগন্নাথপুর চা বাগানটি লক্ষী টি কোম্পানির অধীনে চলছে, সারা রাজ্যে লক্ষী টি কোম্পানির ছয়টি চা বাগান রয়েছে। জগন্নাথপুর চা বাগান এলাকায় যারা এই কাজ করেছে তাদেরকে অতিসত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতেই মঙ্গলবার সকালবেলা কৈলাশহর মনুভ্যালি চা বাগানের বাগান অফিসের সামনে বাগান শ্রমিকরা একত্রিত হয়ে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়, এদিনের এই প্রতিবাদ সভায় প্রচুর সংখ্যক বাগান শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

  • Related Posts

    দেশে কোনও লকডাউন নয়, জ্বালানি পরিষেবা স্বাভাবিক থাকবে—স্পষ্ট বার্তা কেন্দ্রের

    দেশে কোনও লকডাউন নয়, জ্বালানি পরিষেবা স্বাভাবিক থাকবে—স্পষ্ট বার্তা কেন্দ্রের

    Read more

    Continue reading
    পেট্রোল এবং ডিজেল এ প্রতি লিটারে ১০ টাকা হ্রাস।

    পেট্রোল এবং ডিজেল এ প্রতি লিটারে ১০ টাকা হ্রাস।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশে কোনও লকডাউন নয়, জ্বালানি পরিষেবা স্বাভাবিক থাকবে—স্পষ্ট বার্তা কেন্দ্রের

    দেশে কোনও লকডাউন নয়, জ্বালানি পরিষেবা স্বাভাবিক থাকবে—স্পষ্ট বার্তা কেন্দ্রের

    পেট্রোল এবং ডিজেল এ প্রতি লিটারে ১০ টাকা হ্রাস।

    পেট্রোল এবং ডিজেল এ প্রতি লিটারে ১০ টাকা হ্রাস।

    Narendra Modi: বৈঠকে মুখ্যমন্ত্রীদের নিয়ে কি সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী।

    Narendra Modi: বৈঠকে মুখ্যমন্ত্রীদের নিয়ে কি সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী।

    আগামীকাল সমস্ত রাজ্যের মূখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর।

    আগামীকাল সমস্ত রাজ্যের মূখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর।

    বাজালঘাটে ওপেন কমিউনিটি শেড নির্মাণে গতি, ছাদ ঢালাই পরিদর্শনে বিধায়ক নয়ন সরকার

    বাজালঘাটে ওপেন কমিউনিটি শেড নির্মাণে গতি, ছাদ ঢালাই পরিদর্শনে বিধায়ক নয়ন সরকার

    RLD: রাষ্ট্রীয় লোক দল প্রার্থী দেবেন এডিসি নির্বাচনে।

    RLD: রাষ্ট্রীয় লোক দল প্রার্থী দেবেন এডিসি নির্বাচনে।