শান্তির বাজারে শুভ সূচনা এম এল এ কাপ ২০২৬।

যুব মোর্চার উদ্যোগে টি-১৫ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, নেশামুক্ত যুব সমাজ গঠনের বার্তা; বড় পুরস্কারে বাড়তি আকর্ষণ।

শান্তির বাজার প্রতিনিধি — বাহাদুর ত্রিপুরাঃ ৩৬ নম্বর শান্তির বাজার মণ্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে যুবকদের নেশার করাল গ্রাস থেকে মুক্ত রাখা এবং রাজ্যের যুব প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে বৃহৎ আকারে টি-১৫ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এম এল এ কাপ ২০২৬

এই প্রতিযোগিতায় রাখা হয়েছে নজরকাড়া পুরস্কারের ব্যবস্থা। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে মহেন্দ্রা স্করপিও, রানার্স-আপের জন্য টাটা পাঞ্চ, ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য রয়্যাল এনফিল্ড বাইক এবং প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচকে দেওয়া হবে ৫ হাজার টাকা করে। পাশাপাশি বিজয়ী দলগুলিকে দেওয়া হবে বিশাল আকৃতির ট্রফি।

রবিবার কাঞ্চননগর স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এম এল এ কাপ ২০২৬-এর শুভ সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখতে গিয়ে ৩৬ শান্তির বাজার বিজেপি মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক জানান, খেলায় আম্পায়ার ও কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলার জেলাশাসক যুব মোর্চার এই ধরনের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানান। অপরদিকে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, এই প্রতিযোগিতার নাম এম এল এ কাপ রাখা হয়েছে এবং ভবিষ্যতে অন্য কেউ বিধায়ক হলেও এই কাপের নাম অপরিবর্তিত থাকবে। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির নামে নয় বলে তিনি স্পষ্ট করেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টুর্নামেন্টের উদ্বোধক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, এই ধরনের খেলাধুলার মাধ্যমে যুবকরা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। অতীতে যুব সমাজকে মিটিং-মিছিলে ব্যবহার করা হলেও বর্তমান রাজ্য সরকার খেলাধুলার মাধ্যমে যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। যুব মোর্চার এই উদ্যোগের জন্য তাদের ধন্যবাদও জানান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, বিধায়ক ও জেলাশাসক ব্যাট ও বল হাতে মাঠে নেমে প্রতীকী খেলাধুলার মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ (পি আই এ এস), বিজেপি মণ্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, জোলাইবাড়ি বিজেপি মণ্ডল সভাপতি সুজিত দত্ত, বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, যুব মোর্চা মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টের প্রথম দিনে জে বি এল বনাম বাইখোড়া লে লাদাক টোর দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে বাইখোড়া লে লাদাক টোর দল ১৪ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে জে বি এল দল ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে।

৩৬ শান্তির বাজার যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

  • Related Posts

    প্রজাতন্ত্র দিবসে খেলাধুলার বার্তা, গান্ধীগ্রামে ক্রীড়া সামগ্রী বিতরণ বিধায়ক নয়ন সরকারের।

    প্রজাতন্ত্র দিবসে খেলাধুলার বার্তা, গান্ধীগ্রামে ক্রীড়া সামগ্রী বিতরণ বিধায়ক নয়ন সরকারের।

    Read more

    Continue reading
    ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব-১৮ রাজ্য স্তরের ক্রিকেট প্রতিযোগিতা।

    ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব-১৮ রাজ্য স্তরের ক্রিকেট প্রতিযোগিতা।

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

    ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

    বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

    বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

    শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

    শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

    আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

    আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

    TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

    TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

    মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে

    মা ও বৌদির উপর নির্যাতনের অভিযোগ, ছোট ছেলের বিরুদ্ধে