AIDSO- র শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন।

শনিবার AIDSO ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষথেকে NEET পরিক্ষার ফলাফলের ব্যাপক দুর্নীতি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির ব্যবস্থা করার দাবিতে শিক্ষা ভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শিত হয়। সেখানে সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য সাংবাদিকদের সন্মুখে বলেন যে- এবছর নিট পরিক্ষার ফলাফলে অত্যন্ত বড়সড় কেলেঙ্কারি হয়েছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) । ফলাফল প্রকাশে দেখা যায় ৭২০ নম্বর পেয়েছে ৬৭ জন ছাত্র। এমনকি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬জন সর্বোচ্চ নম্বর পেয়েছে। যা পূর্বে কখনো দেখা যায় নি। এ নিয়ে দেশজুড়ে ছাত্র শিক্ষক অভিভাবক সহ সর্বত্র আন্দোলনে ফেটে পরেছে। আন্দোলনের চাপে প্রশাসন কয়েকজনকে গ্রেপ্তার ও করেছে। তাই সংগঠন দাবী জানাচ্ছে – এই কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, NTA এর পরিবর্তে সরকারকেই এন্ট্রান্স পরিক্ষা নিতে হবে, দোষী ব্যক্তিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত দাবীগুলি নিয়ে আগামী ১৯জুন দেশের মাননীয় রাষ্ট্রপতির নিকটে অনলাইন এবং অফলাইন সাক্ষর সংগ্রহ করে স্মারকলিপি ও জমা দেওয়া হবে সর্বভারতীয় কমিটির পক্ষথেকে। সারা দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার্থে এই রাজ্যের ছাত্র সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান। সাথে সাথে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তির গ্যারান্টির দাবি জানান।

  • Related Posts

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    Read more

    Continue reading
    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    প্রতিশ্রুতি নয়, কাজেই প্রমাণ: অসহায় পরিবারের পাশে IPFT প্রার্থী জিতিরাম ত্রিপুরা

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।

    বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, আক্রান্ত সাংবাদিক, পুলিশ।