শিক্ষা অধিকর্তার কাছে ফের ডেপুটেশন— ২০২২ সালের পরীক্ষার্থীদের ক্ষোভে উত্তাল শিক্ষা ভবন!
আগরতলা, ত্রিপুরা । ২৫ জুলাই ২০২৫ঃ আজ আগরতলার শিক্ষা ভবনে ফের একবার জড়ো হন ২০২২ সালের এস.টি. জি.টি (STGT) পরীক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পরও ফলাফল প্রকাশ না হওয়ায়, এবং চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় তারা চরম হতাশ ও ক্ষুব্ধ।”
“তাদের দাবি— অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং যোগ্য প্রার্থীদের স্কুলমুখী করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
“এই দাবিকে সামনে রেখে আজ পরীক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার নিকট জমা দেওয়া হয় একটি লিখিত ডেপুটেশন।”
“তাদের বক্তব্য, ২০২২ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত ফলাফল ঘোষিত হয়নি। যার ফলে হাজার হাজার চাকরি প্রত্যাশী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।”
“পরীক্ষার্থীদের দাবি, আর সময়ক্ষেপ না করে দ্রুত ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শুরু হোক— না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।”








