ভয়ংকর জবাই কাণ্ড! শালবাগানে রামদার কোপে আহত ৪, নিহত ১ – তদন্তে এন সি সি থানা।

শালবাগানে নৃশংস হামলা, মনা ডন-খোকনের দাপট থামাল জনতা! হাসপাতালে আহতরা।

বামুটিয়া, ত্রিপুরা । ২১ জুলাই ২০২৫ঃ রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে, এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় ঘটে গেল এক রক্তাক্ত জবাই কাণ্ড, যা মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে দেয় গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মনা দেবনাথ ওরফে মনা ডন এবং খোকন দাস, হাতে ধারালো রামদা নিয়ে হঠাৎই ঝাঁপিয়ে পড়ে বাপন দেবনাথ এবং সন্দ্বীপ মুখার্জীর উপর।
তাদের কুপিয়ে আধমরা করে ফেলার পর, দু’জন দুষ্কৃতী পালানোর চেষ্টা করলে, স্থানীয় মানুষজন সাহসিকতার সঙ্গে তাদের ধরে ফেলে এবং উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে গুরুতর জখম চারজনকে দমকল কর্মী ও পুলিশের সহায়তায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে
হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এবং পরে একজনের মৃত্যু হয়েছে বলেও খবর।

এখনও পর্যন্ত হামলার সঠিক কারণ স্পষ্ট নয়, তবে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে, এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে

এছাড়া, এই ঘটনার জেরে আরও দুই অভিযুক্ত— তাপস ঘোষ (পিতা: স্বপন ঘোষ) এবং রাজীব সাহা (পিতা: কৃষ্ণ চন্দ্র সাহা)—কে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ।
উল্লেখ্য, রাজীব সাহা হলেন শাসক দলের স্থানীয় প্রভাবশালী নেতা এবং মণ্ডল ঘনিষ্ঠ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন দাস একাধিক পুরনো অপরাধে অভিযুক্ত, এমনকি নিজের ভাই ও বৌদিকে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টাতেও তিনি জেল খেটেছেন।

এই নৃশংস হামলা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। পুলিশের কঠোর পদক্ষেপ এবং বিচার দাবি তুলেছেন সাধারণ মানুষ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Horoscope Today: আজকের রাশিফল।

Horoscope Today: আজকের রাশিফল।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।