ত্রিপুরায় সবচেয়ে বেশী সাংবাদিক আক্রান্ত, এবার জোলাইবাড়িতে।

জোলাইবাড়ি, ত্রিপুরা ১০ মার্চ ২০২৫ঃ ত্রিপুরা দর্পন পত্রিকার সিনিয়র সাংবাদিক বিপ্লব বৈদ্য আজ ৯ মার্চ, সোমবার, জোলাইবাড়ি দ্বাদশ স্কুলের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানের খবর সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নির্মমভাবে হামলার শিকার হন। সন্ধ্যা নাগাদ, জোলাইবাড়ির স্কুল রোডে দুই দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়।

জানা গেছে, অনিল নম নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত বিশু নম ও তার সহযোগী মিঠুন বনিক হঠাৎই সাংবাদিক বিপ্লব বৈদ্যকে লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তারা পিছন থেকে ধাওয়া করে তাকে প্রকাশ্যে রাস্তায় মারধর করতে শুরু করে।

বিশু নম: সাংবাদিক বিপ্লব বৈদ্যের পথরোধ করে তাকে শারীরিকভাবে আক্রমণ করে, এবং দুই দুর্বৃত্ত মিলে তাকে নির্মমভাবে প্রহার করতে থাকে। প্রাণরক্ষার তাগিদে সাংবাদিক বিপ্লব বৈদ্য কোনরকমে পালিয়ে নিজেকে রক্ষা করেন।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মহকুমার সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা দ্রুত জোলাইবাড়িতে ছুটে যান এবং আহত সাংবাদিক বিপ্লব বৈদ্যকে চিকিৎসার জন্য জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

পরবর্তীতে, আহত সাংবাদিক নিজে বাইখোড়া থানায় গিয়ে পুরো ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের ওপর প্রকাশ্য রাস্তায় এমন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে শান্তিরবাজার প্রেস ক্লাব। সংগঠনের পক্ষ থেকে বাইখোড়া থানায় গিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

শান্তিরবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। একই সঙ্গে রাজ্য সরকারের কাছে সাংবাদিকদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা কী হয়, তা নিয়ে সকলের দৃষ্টি এখন বাইখোড়া থানার দিকে। সাংবাদিক সমাজ হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে।

  • Related Posts

    ৭০ কিমি বেগে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ১১ জেলায়, শিলাবৃষ্টির সতর্কতা

    ৭০ কিমি বেগে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গের ১১ জেলায়, শিলাবৃষ্টির সতর্কতা

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Horoscope Today: আজকের রাশিফল।

    Horoscope Today: আজকের রাশিফল।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    ZEISS VISION CENTER আগরতলায় উদ্বোধন।

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    আইনের শাসন কি কেবলই ভাষণে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, ৮ রাজ্যে IMD-এর অ্যালার্ট।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    Narendra Modi: বাংলা থেকে ভয় পালাবে, হিসাব হবে প্রতিটা পাপের!” তৃণমূলকে কড়া হুঁশিয়ারি মোদির।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।

    AAP: বড়সড় রদবদল! রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে অপসারিত রাঘব চাড্ডা।