TRLM: নারী শক্তির অগ্রযাত্রায় কুমারঘাটে আত্মনির্ভরতার নতুন দিগন্ত

TRLM-এর উদ্যোগে উদ্বোধন হলো “The Village Kettle Cafe”, “Sampanna Vegetables & Fruits” ও “Sarada Packaging NFC” — স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে নতুন কর্মসংস্থানের দিশা।

কুমারঘাট, ১২ মে। রিপোর্ট-রুকন পালঃ ঊনকোটি জেলার কুমারঘাটে আত্মনির্ভরতা ও নারী ক্ষমতায়নের পথে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন বা TRLM-এর সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে উদ্বোধন করা হয় তিনটি নতুন প্রকল্প — “The Village Kettle Cafe”, “Sampanna Vegetables & Fruits” এবং “Sarada Packaging NFC”।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী ভগবান দাস, ঊনকোটি জেলার জেলা শাসক ও কালেক্টর শ্রী তমাল মজুমদার, কুমারঘাটের বিডিও ডাঃ সুদীপ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

কুমারঘাট–কৈলাশহর রোডের এসসি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় গড়ে ওঠা “The Village Kettle Cafe” স্থানীয় মানুষের জন্য ঘরোয়া স্বাদের নিরামিষ খাবার, চা ও স্ন্যাকসের নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করেছে। উদ্যোক্তাদের মতে, এই ক্যাফে শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস ও স্বপ্নপূরণের প্রতীক।

একইসঙ্গে উদ্বোধন করা হয় “Sampanna Vegetables & Fruits”। এখানে সাধারণ মানুষের জন্য তাজা শাকসবজি, মৌসুমি ফল ও স্বাস্থ্যকর কৃষিজ পণ্য উপলব্ধ থাকবে। এই উদ্যোগ স্থানীয় কৃষকদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, কুমারঘাট ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে চালু হলো “Sarada Packaging NFC”। ক্ষুদ্র শিল্প ও প্যাকেজিং ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি এই উদ্যোগ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলেও জানান অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের পথ প্রশস্ত করে না, বরং নারী শক্তির বিকাশ, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভর সমাজ গঠনের স্বপ্নকে আরও সুদৃঢ় করে।

TRLM-এর এই উদ্যোগ কুমারঘাটের মহিলাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো বলেই মত স্থানীয়দের।

Related Posts

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

Read more

Continue reading
বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

Read more

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

TRLM: নারী শক্তির অগ্রযাত্রায় কুমারঘাটে আত্মনির্ভরতার নতুন দিগন্ত

TRLM: নারী শক্তির অগ্রযাত্রায় কুমারঘাটে আত্মনির্ভরতার নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

ডাঃ গোপী কৃষ্ণ রায়িদি-র দক্ষতায় সমন্বিত হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

বামুটিয়ায় মণ্ডল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ স্বদলীয় নেতাদের।

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

শান্তিরবাজারে রবীন্দ্র-জাগরণ, ‘দক্ষিণালোক’-এর মলাট উন্মোচনে সাংস্কৃতিক আবেগে ভাসল মুকুট অডিটোরিয়াম

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

আগরতলায় বিদ্যা ভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers

TBSE Result 2026 LIVE: Tripura 10th, 12th Result OUT, Check Toppers